কুড়িগ্রামের রাজিবপুরে পুলিশি অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকতার মিয়া (৫৯) নামে এক চিহ্নিত মাদককারবারিকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আকতার মিয়া পার্শ্ববর্তী রৌমারী উপজেলার আগলারচর পাহাড়তলী গ্রামের কুদরত আলীর ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।












