২১ বছরের সংসার শেষে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীরনগর জেলায় এক বিরল ঘটনা ঘটেছে, যেখানে ২১ বছর সংসার করার পর স্বামী নিজেই স্ত্রীর বিয়ে দিলেন প্রেমিকের সঙ্গে। দেবরি গ্রামের বাসিন্দা বুদ্ধিরাম নিষাদ এবং ফুলমতীর পাঁচ সন্তান রয়েছে। সম্প্রতি ফুলমতী ২৬ বছর বয়সী অবধেশের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বাড়ি ছেড়ে চলে যান।
পরিবার তাকে ফিরিয়ে আনলেও তিনি অবধেশের সঙ্গেই থাকতে চাওয়ায় বুদ্ধিরাম বড় সিদ্ধান্ত নেন। তিনি স্থানীয় একটি শিবমন্দিরে ফুলমতী ও অবধেশের বিয়ের আয়োজন করেন এবং নিজে উপস্থিত থেকে স্ত্রীকে বিদায় জানান। বুদ্ধিরাম জানিয়েছেন, প্রতিদিনের অশান্তি এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে সালমান মুক্তাদির বললেন, ‘আপনি পুরোপুরি ডিটাচড’

স্টুডিও ভাঙচুরের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয়

Scroll to Top