সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

২৩৩.২৬ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন এবং ৩ হাজার ২৫০ টাকা নগদ খলিদ হোসেন আটক

,

বিজিবি সূত্র জানায়, আজ রোববার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহল দল যশোর কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকার পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ২৩৩.২৬ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন এবং ৩ হাজার ২৫০ টাকা নগদসহ একজন আসামীকে আটক করা হয়।

আটককৃত স্বর্ণের বারগুলো আসামির প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, সে ঢাকার তাতিবাজার এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত আসামীর পরিচয় পাওয়া গেছে-
নাম: দেওয়ান মোঃ খালেদ হোসেন (৪৯)
পিতা: বাদশা মিয়া
গ্রাম: গোবিন্দল
ডাকঘর: সিংগাইর
থানা: সিংগাইর
জেলা: মানিকগঞ্জ।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা, মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট সিজার মূল্য ৫১ লাখ ১৬ হাজার ১৪২ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা স্বর্ণসহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tags:

সম্পর্কিত খবর :