আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নে চেয়ারম্যান পদে সবচেয়ে আলোচিত নাম যুবনেতা মোঃ মারুফ হোসেন সোহেল চৌধুরী।
তিনি মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক, মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল। দীর্ঘদিন ধরে ৯টি ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় এলাকায় তিনি “যুবনেতা সোহেল ভাই ” নামে পরিচিত।
জনগণের সেবা করার লক্ষ্যে তিনি এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য তিনি ৯ দফা উন্নয়ন প্রতিশ্রুতি ঘোষণা করেন।
তার ৯ দফা ইশতেহার:
১. স্বচ্ছতা: ৯টি ওয়ার্ডের গরিব, অসহায় ও বয়স্ক মানুষের ভাতা, ভিজিডি, টিসিবি কার্ডসহ সকল ন্যায্য পাওনা কোনো ঘুষ ছাড়া ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
২. যোগাযোগ উন্নয়ন: ইউনিয়নের অবহেলিত সকল কাঁচা ও ভাঙা রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট পরিকল্পিতভাবে সংস্কার ও পাকাকরণ করা হবে।
৩. মাদকমুক্ত সমাজ: মাদক, জুয়া ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং যুব সমাজকে খেলাধুলা ও কর্মমুখী করে গড়ে তোলা হবে।
৪. শিক্ষা বান্ধব ইউনিয়ন: গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা হবে।
৫. দালালমুক্ত পরিষদ:ইউনিয়ন পরিষদকে দালালমুক্ত ও জনবান্ধব করা হবে, যাতে মানুষ হয়রানি ছাড়াই সেবা পায়।
৬. নারীর ক্ষমতায়ন: নারীদের সম্মান, নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
৭. স্বাস্থ্য সেবা: হতদরিদ্রদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালু করা হবে।
৮. কৃষক বান্ধব উদ্যোগ: কৃষকদের সার, বীজ ও কৃষি পরামর্শ প্রাপ্তিতে সহযোগিতা এবং হাওর অঞ্চলের কৃষকদের অধিকার নিয়ে কাজ করা হবে।
৯. মডেল ইউনিয়ন: ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।
এ বিষয়ে সোহেল চৌধুরী বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, মানুষের ভালোবাসা ও সেবা করার সুযোগ চাই। আমাকে একবার সুযোগ দিলে কথা নয়, কাজ দিয়ে প্রমাণ করবো।”
এলাকাবাসীর প্রত্যাশা, সৎ ও পরিশ্রমী এই যুবনেতা নির্বাচিত হলে ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


