সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক

সিলেটের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় চারশো খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের টং দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করা হয়। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক […]

এভাবে যদি শিশুদের খাবারে ছত্রাক সাদৃশ্য নোংরা থাকে, তাহলে আমরা কোথায় নিরাপদ?।আমরা নিরাপদ খাদ্য চাই।

দেশের একটি স্বনামধন্য বৃহৎ কোম্পানির পণ্য এটি।যা শিশুদের পছন্দের তালিকার শীর্ষে এবং বাজারে এই পণ্যের মধ্যে বিক্রয়েও শীর্ষে রয়েছে । টাঙ্গাইলের সখিপুর উপজেলা সদরের একটি দোকান থেকে কয়েকদিন আগে এই কাপ নুডলসটি কিনেছিলেন ইয়ামিন নামে এক ক্রেতা। তিনি ওই বাজারের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ  ব্যবসায়ী  “ইয়ামিন মোবাইল” এর স্বত্বাধিকারী ইয়ামিন মাহমুদ।বাচ্চাদের বায়না পূরণ করতে প্রতিনিয়তই […]

২৫ বছর ধরে মসজিদেই ঠিকানা, আজও মেলেনি কনু মিয়ার পরিচয়

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী বাইতুন নূর জামে মসজিদের এক কোণেই কেটে গেছে এক বৃদ্ধের জীবনের প্রায় ২৫ বছর। এলাকাবাসীর কাছে তিনি ‘কনু মিয়া’ নামে পরিচিত হলেও আজও কেউ জানে না তার প্রকৃত নাম, স্থায়ী ঠিকানা কিংবা পরিবারের কোনো সন্ধান। পরিচয়হীন এই মানুষটি দীর্ঘদিন ধরে মসজিদের খেদমতে নিজেকে নিয়োজিত রেখে নীরবে […]

জুলাইয়ের স্মৃতিচারণ — আনিসুর রহমানের চোখে আন্দোলনের দিনগুলো

২০২৪ সালের ১লা জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। সেই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় অধিকার আদায়ের এক বৃহৎ গণআন্দোলনে। জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে যুব শক্তি তারাকান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনিসুর […]

চীনে যাচ্ছে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের ২০ ক্ষুদে শিল্পী

দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আবারও আলোচনায় এসেছে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র। কেন্দ্রটির ২০ জন শিশু-কিশোর প্রশিক্ষণার্থী উন্নত প্রশিক্ষণ ও আধুনিক অ্যাক্রোবেটিক কৌশল আয়ত্ত করার উদ্দেশ্যে আগামী ৪ আগস্ট চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ সফরকে ঘিরে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের অনুশীলন, অধ্যবসায় ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে […]

নজিপুরে পর্দা উঠছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পাবলিক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬ ” আগামী ৩ আগস্ট ২০২৬ সোমবার ৫ টায় এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। মেলাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও কুটির শিল্প, শিশু-কিশোরদের বিভিন্ন প্রকারের আনন্দ দেওয়া সরঞ্জাম স্থাপন,  উদ্যোক্তা, ব্যবসায়ী এবং […]

অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত‍্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচ আসামিকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, এ দুটি মামলায় তার বিরুদ্ধে ৭ দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। পরে, […]

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল দেশব্যাপী সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছি।’ রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে, গাজা উপত্যকায় পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনের বেশি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার ছেলে আবদুল সালাম হানিয়া। একইসঙ্গে, বৃহত্তর আল-হাজ্জ গোত্রের প্রায় ২৫০ সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বাবার হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদুল সালাম এসব কথা বলেন। সাক্ষাৎকারে […]

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। বিএনপির নির্বাচনী ইশতেহারে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছিল, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবামুখী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই মূল লক্ষ্য। রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা […]