দেশের একটি স্বনামধন্য বৃহৎ কোম্পানির পণ্য এটি।যা শিশুদের পছন্দের তালিকার শীর্ষে এবং বাজারে এই পণ্যের মধ্যে বিক্রয়েও শীর্ষে রয়েছে । টাঙ্গাইলের সখিপুর উপজেলা সদরের একটি দোকান থেকে কয়েকদিন আগে এই কাপ নুডলসটি কিনেছিলেন ইয়ামিন নামে এক ক্রেতা। তিনি ওই বাজারের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ  ব্যবসায়ী  “ইয়ামিন মোবাইল” এর স্বত্বাধিকারী ইয়ামিন মাহমুদ।বাচ্চাদের বায়না পূরণ করতে প্রতিনিয়তই তাকে কিনতে হয় নুডুলস।কিন্তু বাসায় গিয়ে প্যাকেট খুলেই নুডুলস দেখে আতঙ্কিত হয়ে যান বলে জানায়।
ইয়ামিন মাহমুদ জানান,অনেক সময় তড়িঘড়ি করে বিশেষভাবে খেয়াল না করে বাচ্চাদের কি খেতে দিয়েছি তা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আজ বিশেষ কোনো কাজ ছিল না বিধায় নুডুলস খোলার সময় বেশ মনোযোগ ছিল।  প্যাকেটের মেয়াদ এখনো রয়েছে, কিন্তু খুলে দেখি নুডলসের ভেতরে ছত্রাক (ফাঙ্গাস) ও কালো রঙের ময়লার মতো দাগ দেখা যাচ্ছে।
নুডলস এমন একটি খাবার, যা আমাদের শিশুরা সবচেয়ে বেশি খেয়ে থাকে। তাই এমন একটি ঘটনা শুধু হতাশাজনক নয়, উদ্বেগেরও বিষয়।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য পেতে পারেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।আমরা নিরাপদ খাদ্য চাই।
সবাইকে অনুরোধ, কোনো প্যাকেটজাত খাদ্য খাওয়ার আগে শুধু মেয়াদ নয়, ভেতরের অবস্থাও ভালোভাবে দেখে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *