ধ’র্ষ’ণ মামলায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেল

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলকে পশ্চিমবঙ্গের হুগলিতে গ্রেপ্তার করেছে পুলিশ। মেডিক্যাল পড়ুয়া এক শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীশিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন পোরেল। আজ পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিষেক পোরেলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার […]

বরিশালে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ল শিক্ষকের মাথায়

বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে এক শিক্ষকের মাথায় পড়েছে। এতে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায় শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। এর আগে সোমবার উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় […]

বুধবার আখেরি চাহার সোম্বা: যে কারণে দিনটি গুরুত্বপূর্ণ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, স্কুল-কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এ ছুটির আওতায় রয়েছে। আখেরি চাহার সোম্বা কী? ‘আখেরি চাহার সোম্বা’ মানে শেষ বুধবার। কথাটি এসেছে ফারসি ভাষা থেকে। ইসলামের ইতিহাসে সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ নামে পরিচিত। প্রচলিত মতে, দিনটি […]

নওগাঁয় ফিরছে রেমিট্যান্স যোদ্ধার ১৩ কফিন

স্বপ্ন ছিল প্রবাসের মাটিতে ঘাম ঝরিয়ে একদিন ঋণের বোঝা নামাবেন। কেউ চেয়েছিলেন নতুন করে সংসার সাজাতে, কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে, কেউবা পাকা ঘরের অসমাপ্ত কাজ শেষ করে স্ত্রী-সন্তান আর স্বজনদের কাছে ফিরবেন। সেই স্বপ্নগুলো যেন ধীরে ধীরে সত্যির পথে হাঁটছিল। কিন্তু এক ভয়াবহ আগুন মুহূর্তেই সবকিছু ছাই করে দিল। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির […]

যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক : ৩টিতে শতভাগ ফেল, শতভাগ পাশও নেই কোন প্রতিষ্ঠান

যশোরের শার্শা উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি ফল বিপর্যয় ঘটেছে মাদরাসা শিক্ষা বোর্ডে। দাখিল পরীক্ষায় ৩৩ টি মাদরাসার মধ্যে দুইটি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বাকী ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশের তালিকায় কোন প্রতিষ্ঠানের নাম নেই। সব প্রতিষ্ঠানেই ফলাফল হতাশাজনক। ৮৩৭ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ৮১২ জন। এর […]

জিয়ানগরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগের পর গ্রাম আদালতে মামলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চরনী পত্তাশী এলাকায় ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা এবং সেখানে অবকাঠামো নির্মাণের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিয়ানগর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রাম আদালতে মামলা করেছেন হাওলাদার মো. গোলাম মোস্তফা। এর পরিপ্রেক্ষিতে মো. বিপ্লব হোসেনকে গ্রাম আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, চরনী […]

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে একই বিদ্যালয়ে কর্মরত নারী শিক্ষকের যৌতুক মামলায় স্বামী সহকারি শিক্ষক এনামুল হক সরকার মানিক (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে মানিককে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে একই পদে মামলার বাদী স্ত্রী নাসিমা বেগম (৪১) ও স্বামী এনামুল […]

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু

 নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাটোরের লালপুর উপজেলার একই পরিবারের ৩ জন মারা গেছেন। নিহতরা হলেন উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ও নির্মাণ শ্রমিক মাইদুল ইসলাম (২৬), তাঁর স্ত্রী বিউটি আক্তার (২৪) এবং তাঁদের আট বছরের ছেলে মারুফ। একসঙ্গে পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে ওমরপুর গ্রামে […]

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল হক

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। এবার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে সারাদেশের উপজেলা পর্যায়ে সেরা হয়েছে গলাচিপা উপজেলা। জন্ম ও মৃত্যু নিবন্ধনের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাই মাসে গলাচিপা উপজেলায় গড়ে ২১১ দশমিক ৫ শতাংশ অর্জিত হয়েছে। দেশের উপজেলা […]

শতভাগ ফেল, ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁও জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। ফলাফলে এমন বিপর্যয়ের ঘটনায় সংশ্লিষ্ট পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন […]