চাঁদপুরের বানিয়াচোঁতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় আল আরাফা বাস ও বিপরীত […]
সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে এ সভা শুরু হয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, আলোচনায় যেসব নাম এর আগে, গত রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ […]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটসহ নানাদিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা বা ফ্রেশ স্টার্ট জরুরি। তিনি বলেন, দু’দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য বা ইস্যু রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার […]
মান্দায় এতিমখানার জমি দখলের অভিযোগ: পুকুর খনন, এসটিডব্লিউ স্থাপন, কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হওয়ার শঙ্কা
নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ শ্রীরামপুর আইজান বেওয়া নূরানী হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা ও এতিমখানার প্রায় সাড়ে তিন বিঘা জমি দখল, ধানি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন, এসটিডব্লিউ (শ্যালো টিউবওয়েল) স্থাপন এবং কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি মহল ও সাবেক পরিচালনা কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগে […]
শার্শায় ৭০ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ ১ চোরাকারবারী আটক
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় একটি সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপসহ মো. মিলন হোসেন নামের ১ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মো. মিলন হোসেন শার্শার অগ্রভুলাট গ্রামের নূর উদ্দীনের ছেলে। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. […]
কুুড়িগ্রামে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্ব দেবত্তর গ্রামের বুড়িদহ বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার […]
কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল
কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১৮হাজার ৮৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাশ করেছে ১০হাজার ৬৪৭জন। ফেল করেছে ৮হাজার ২৫০জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১হাজার ১৭৯জন। এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী বোর্ডের অধীনে ২২টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম জেলা থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাশ করতে পারে নি। […]
পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু
পত্নীতলা উপজেলায় মধুইল বি এল উচ্চ বিদ্যালযের মাঠে আয়োজিত হচ্ছে ইনডোর বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান ২০২৬। বিদ্যালয় তথ্য দেওয়ার সূত্রে জানা যায়, ১০ আগস্ট ২০২৬ সকাল থেকে বৈকাল ৪ টা পর্যন্ত দুইদিন ব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আরা ম্যাম। উক্ত মেলাটি […]
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে
হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন হেযবুত তওহীদ-এর মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি এই দাবিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক, অনৈতিক, বেআইনি এবং অমানবিক বলে আখ্যায়িত করেছেন। একই সাথে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে হেফাজতে […]
বাউয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
➤ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ আগস্ট ২০২৬ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আই ইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনেকিশন এন্ড সিস্টেম (স্পিকসকন ২০২৬)। বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং আই ইইই বাংলাদেশ সেকশন এবং আই ইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি, বাংলাদেশ […]