কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারার বদলে ডাল রোপন

সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে চারা গাছের পরিবর্তে ডাল পুঁতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি অনুযায়ী গত ১৫ জুলাই প্রতিটি […]

সংবাদ সম্মেলনে এসআই আতিকুলের বিরুদ্ধে ভুয়া চার্জশিটের অভিযোগ, পুনঃতদন্তের দাবি

কুড়িগ্রামের রাজারহাট থানার উপ-পরিদর্শক  আতিকুল ইসলামের বিরুদ্ধে ভুয়া চার্জশিট দাখিল, জাল স্বাক্ষর, ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি ও অনৈতিক আর্থিক লেনদেনের  অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী সাংবাদিক  । এতে বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি এবং তার অধীনে তদন্তাধীন সমস্ত মামলার নথি পুনঃতদন্তের দাবি জানানো হয়। শনিবার  সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাবে এই […]

বজ্রপাতের ঝুকি কমাতে কমাতে কুড়িগ্রামে দেড় শতাধিক তালগাছের চারা রোপন

বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে কুড়িগ্রাম সদর উপজেলার যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বাজার রোড পর্যন্ত দেড় শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে। সলিডারিটির SPIRIT (Sports for Protection, Resilience and Transformation) প্রকল্পের অংশগ্রহণকারী শিশু ও যুবদের উদ্যোগে এসব তালগাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি […]

‘ফ্যামিলি কার্ড’ নিম্নমধ্যবিত্তদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে: ডা. জাহিদ

সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ফেইম আয়োজিত নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে যোগ দিয়ে বললেন, পরিবারের নারী প্রধানদের লক্ষ্য করে চালু করা ‘ফ্যামিলি কার্ড’ হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডা. এ জেড এম জাহিদ হোসেন […]

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: সন্তান-স্ত্রীর পরে চলে গেলেন রাজমিস্ত্রি মাইদুলও

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও ছেলের মৃত্যুর পর এবার মারা গেলেন রাজমিস্ত্রি মাইদুল। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মারা যান তিনি। হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাইদুলের শরীরের প্রায় ৮৫ […]

শিক্ষার্থীরা সপ্তাহে ১ দিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের এ উদ্যোগের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে তাদের প্রত্যক্ষ ধারণা দেওয়ার পাশাপাশি […]

সুসম্পর্ক রেখে দাবি আদায় করতে চায় হেফাজত

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চট্টগ্রামে প্রথম সফর নিয়ে বেশ ইতিবাচক আলোচনা চলছে। তাঁর এই সফরে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের সূচনা কিংবা উদ্বোধনের মাধ্যমে শেষ করার কোনো কর্মসূচি ছিল না। এরপরও সফরটি ঘিরে চট্টগ্রামে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যবহারে ‘মুগ্ধ’ হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও। ফটিকছড়িতে গিয়ে প্রধানমন্ত্রী হেফাজতের আমির শাহ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। […]

৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে দেশ

দীর্ঘ পঁয়ত্রিশ বছর বা সাড়ে তিন দশক বিরতির পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ঐতিহাসিক প্রক্রিয়ায় প্রবেশ করছে বাংলাদেশ। এর আগে ১৯৯১ সালে দেশের ইতিহাসে প্রথমবার সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবার বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। পঞ্চম […]

বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার সকালে তাদের কথোপকথনের নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের […]

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১০ আগস্ট) রাতে এ বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি মালয়েশিয়ার […]