৫ মাদরাসায় শতভাগ ফেল, সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ

নওগাঁর মান্দা উপজেলার পাঁচটি মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৫৬ জন পরীক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। এমন ফলাফলের পেছনে পরীক্ষার কেন্দ্রে হঠাৎ সিসিটিভি ক্যামেরা স্থাপনকে অন্যতম কারণ হিসেবে দাবি করেছেন চকদেবীররাম চকভোলাই আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল উদ্দিন। তার দাবি, সিসিটিভি ক্যামেরার সামনে শিক্ষার্থীরা ভীত ও বিহ্বল হয়ে পড়ায় তারা পরীক্ষায় […]

ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরি না পেয়ে ক্ষোভে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা। তবে দলীয় নিয়ম অনুযায়ী তারা কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেননি বলে দাবি করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ–সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র […]

২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন বসছে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি […]

সূর্যাস্তের পর শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধের নির্দেশ

সূর্যাস্তের পর শিক্ষার্থীদের অযথা বাইরে অবস্থান, আড্ডা ও ঘোরাফেরা বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা জারি করেছে কাউখালী উপজেলা প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা, পড়াশোনার পরিবেশ এবং সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে […]

সাবেক মন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রী পুতুলের মধ্যাহ্নভোজ

লালপুর-বাগাতিপাড়ার কৃতিসন্তান, নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খাবার বিতরণ এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক […]

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র

হুমায়ুন কবির সুর্য, কু‌ড়িগ্রাম: ১১-০৮-২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। ধৃত আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার […]

বিজয়নগরে টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ীসহ ট্রাক আটক

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে  ২ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি সহ ট্রাক আটক করা হয়েছে।  ১০ ই আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০৬:৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর  বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলারঢাকা সিলেট মহাসড়কের  ইসলামপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে  সিলেট হতে আসা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে […]

পত্নীতলায় এসএসসি ও সমমানের পাশের হার ৬২.০১ শতাংশ

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফলের মোট ৩ হাজার ১৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অপরদিকে ১ হাজার ২১১ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যা অনুযায়ী উপজেলার সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৬২. ০১ শতাংশ এবং ফেল / অনুত্তীর্ণের হার ৩৭.৯৯ শতাংশ। পত্নীতলা […]

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান

‎ ‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদে আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেদোয়ান। ‎ ‎সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ […]

আশুলিয়ায় ড্রেজারে পিস্তল ও বগি ছিনি ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ঢাকার আশুলিয়ার সিন্দুরিয়া এলাকায় রাতের আঁধারে বালুর ড্রেজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে একদল ডাকাত পিস্তল প্রদর্শন ও বগি ছিনিয়ে ঠেকিয়ে শ্রমিকদের জিম্মি করে ডাকাতি করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, গভীর রাতে সিন্দুরিয়া এলাকায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজারে হঠাৎ করে একদল সশস্ত্র […]