এফএইচ হলের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ ও প্রভোস্টের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও হল সংসদের নেতাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে হল সংসদের নির্বাচিত ভিপি-জিএসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া […]

কচুয়ায় সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

চাঁদপুরের কচুয়া উপজেলার সবিদপুর মোড়ে আজ   সোমবার ১২ টায় সিএনজি অটোরিক্সা চালকরা প্রধান সড়কে বেরিগেট দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে চালকরা সবিদপুর মোড়ে অবস্থান নিয়ে সড়কে বেরিগেট দেন। আন্দোলনরত চালকরা অভিযোগ করে বলেন, “আমরা কচুয়া থানায় ডিউটি করি। আমরা কেন আবার শাহরাস্তি […]

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে […]

জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান

জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই। সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আমাদের জ্বালানি আমদানি নির্ভর। খনিজ সম্পদ উন্নয়নে […]

সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার (১৭ আগস্ট) আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কিউএস […]

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (১৭ আগস্ট ২০২৬) পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সভার মাধ্যমে পুলিশ সদস্যদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতের জন্য উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। সভায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা বিগত মাসের কার্যবিবরণীর বাস্তবায়ন […]

সদরপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

ফরিদপুরের সদরপুরে মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের পাকা রাস্থায় চলন্ত চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় সদরপুরের কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন সদরপুর থানার মধু মন্ডলের ডাঙ্গী (কারীর হাট) এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার আনুমানিক সাড়ে ১১ টার দিকে কারীর হাট […]

লংগদুতে বসতবাড়ি দখলের অভিযোগ, গণ-অধিকার পরিষদ নেতা আব্দুস ছাত্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

রাঙামাটির লংগদুতে প্রভাব খাটিয়ে বসতবাড়ি দখলে রাখার অভিযোগ উঠেছে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন মো. হৃদয় ও তার পরিবারের সদস্যরা। সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. হৃদয় অভিযোগ করেন, চুক্তির মাধ্যমে ভাড়া দেওয়া তার বসতবাড়ি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন আব্দুছ ছাত্তার। বর্তমানে বাড়িটি ছেড়ে […]

মৎস্যসম্পদ উন্নয়নে জাতীয় মৎস্য পদক-২০২৬ পেলেন দীঘিনালার শাহজাহান

মৎস্যসম্পদ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক পেয়েছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের সফল মাছচাষি মো. শাহজাহান। ‘মৎস্যসম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার অর্জন করেন। ১৬ আগস্ট অনুষ্ঠিত হওয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে মো. শাহজাহান স্বর্ণপদক গ্রহণ করেন। এ […]

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ২৬৮পিস অবৈধ ভারতীয় কাপড়ের থান জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা। রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজন সীমান্ত […]