সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

চীন সফর স্থগিত করলেন ট্রাম্প

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধের কারণে বহুল প্রতীক্ষিত চীন সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ওয়াশিংটন এই মুহূর্তে ইরান যুদ্ধকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা নতুন করে বৈঠকের দিন ঠিক করছি। এ বিষয়ে আমার চীনের সঙ্গে কাজ করছি, তাদের কোনো আপত্তি নেই।’

ট্রাম্প বলেন, ‘যুদ্ধের কারণে আমি এখানে থাকতে চাই। আমাকে এখানে থাকতেই হবে।’

অগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বেইজিং সফর করার ছিল ট্রাম্পের। তিনি বলেন, এই সফরটি এখন প্রায় পাঁচ বা ছয় সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে।

লারিজানি হত্যার প্রতিশোধ: ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলালারিজানি হত্যার প্রতিশোধ: ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
সফর স্থগিতের বিষয়টি এমন এক সময়ে এসেছে যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং হরমুজ প্রণালী প্রায় সমস্ত বৈশ্বিক নৌচলাচলের জন্য বন্ধ রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ট্রাম্পের সফরের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বাণিজ্য শুল্ক, বিরল খনিজ ও চুম্বকের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ থেকে শুরু করে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং চীনের ফেন্টানাইল রপ্তানি পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

সূত্র: আল জাজিরা

Tags:

সম্পর্কিত খবর :