সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

জামায়াতকে গণসংগঠনে পরিণত করতে নিরলস কাজের আহ্বান

জামায়াতে ইসলামীকে একটি শক্তিশালী গণসংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় কক্সবাজার শহর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াত এখন দেশের একটি মর্যাদাবান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত। সংসদে এবং সংসদের বাইরে জনগণের অধিকার আদায়ে দলটি সক্রিয় ভূমিকা রাখছে। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দলের প্রতিটি নেতাকর্মীকে যোগ্যতার পরিচয় দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি।
কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দীন চৌধুরী, সহকারী সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ ও কামরুল হাসান, বায়তুল মাল সেক্রেটারি মাসরুর নিশাত, কর্মপরিষদ সদস্য আবু সায়েম মুঃ ফুরকান, জিএম আশেক উল্লাহ, মাওলানা মুহাম্মদ মুজাহেরুল ইসলাম, আবদুল জব্বার, সানা উল্লাহ, আবদুল মালেক নূরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।

Tags:

সম্পর্কিত খবর :