সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

ফরিদপুরে হা’ম-রুবে*লা টি*কাদান ক্যা’ম্পে’ইন ঘিরে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর সদর হাসপাতালের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এতে জেলার নয়টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় টিকাদান কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
কর্মশালার সার্বিক সহযোগিতা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।©

Tags:

সম্পর্কিত খবর :