সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

আগুনে পুড়ে ছায় প্রতিবন্ধীর স্বপ্ন

শারিরীক প্রতিবন্ধী হলেও মানুষের সাহায্যে বেঁচে না থেকে নিজের পরিশ্রমে মেধা দিয়ে গড়তে চেয়েছিলেন পরিবারের ভাগ্যের চাকা। এই স্বপ্ন বাস্তবায়নে দুই সন্তানকে ঋণ করে মাত্র কয়েকদিন আগে প্রবাসে পাঠান। পরিকল্পনা ছিলো নিজের ছোট ব্যবসার মাধ্যমে সেই ঋণ পরিশোধ করে পরিবারকে স্বাবলম্বী করবে।
২০ এপ্রিল সোমবার অদৃশ্য কারনে শারীরিক প্রতিবন্ধী ওবায়দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চরইসলামপুর বাজারে আশিক টেইলার্ম ও কাপড়ের দোকানটি গভীর রাতে পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এতে প্রতিবন্ধী ওবায়দুল্লাহ নিঃস্ব হয়ে পাগল প্রায়।
আশিক টেইলার্স ও কাপড়ের দোকানের মালিক শারীরিক প্রতিবন্ধী ওবায়দুল্লাহ জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পরি। হঠাৎ খবর পায় আমার জীবনের একমাত্র উপার্জনের মাধ্যম দোকানে আগুন লেগেছে। বাড়ি থেকে আসতে আসতে পুরো দোকান পুরে ছাই হয়ে যায়।
সে বিলাপ করে জানান, আমি এই দোকানের ভরসায় দুই সন্তানকে ঋণ করে বিদেশে পাঠিয়েছি। এই দোকানের মাধ্যমে আমার ৬ ছেলে, এক মেয়ে সহ বড় পরিবারের ভরণপোষণের দায়িত্ব। এখন আমি কিভাবে ঋণ পরিশোধ করবো, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সকিনা আক্তার জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :