সাম্প্রতিক
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

লালপুর বাজারে বৈদ্যুতিক মিটার চুরি, চিরকুটে রেখে গেল মোবাইল নম্বর

নাটোরের লালপুরে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে লালপুর বাজারের ত্রিমোহনের পাশে অবস্থিত শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরির বৈদ্যুতিক লাইনের মিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় এলাকায় অতিরিক্ত লোডশেডিং চলছিল। ফলে কারখানা কর্তৃপক্ষ প্রথমে ধারণা করেন, হয়তো লোডশেডিংয়ের কারণেই বিদ্যুৎ চলে গেছে। কিন্তু দীর্ঘ সময় পরও বিদ্যুৎ না আসায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে মিটার সংযোগস্থল পরীক্ষা করে দেখা যায়, মিটারটি খুলে নিয়ে গেছে চোরেরা।
ঘটনার পর কারখানার আশপাশে খোঁজাখুঁজি করা হয়। এ সময় মিটার স্থাপনের স্থানে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে একটি মোবাইল নম্বর লেখা ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, লালপুরে মাঝেমধ্যেই এ ধরনের চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব চোরদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানা গেছে।

Tags:

সম্পর্কিত খবর :