সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

,
ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরের জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী কাউসার আহমেদ(৩৭) পিতা: মৃত আব্দুল হক,গ্রাম মুড়িয়াুউক, উপজেলা লাখাই, জেলা -হবিগঞ্জ সেনাবাহিনীর হাতে গ্রেফতার। তিনি  দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা ছেড়ে নাসিরনগর থানার পেছনে ঘোষপাড়ায় হাজী মোঃ আলীর বাসায়   আত্মগোপনে ছিলেন। এ সময় বাসার ভেতর এবং বাহিরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের গতিবিধ নজর রাখতেন। সিভিল  সোর্সের তথ্যের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্প কর্তৃক মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল দ্বারা অপারেশন  পরিচালনা করা হয়। আসামী পূর্ব পরিকল্পিত ভাবে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা কালে সেনাবাহিনীর চৌকস দল আনুমানিক রাত ৩ ঘটিকার সময় আসামীকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় সেনাবাহিনী তার  নিকট থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি, সিসি ক্যামেরা ৩টি এবং সিসি ক্যামেরা হার্ডডিক্স ১টি উদ্ধার করে।
আসামী এবং উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্পসুত্রে জানা গেছে।
মোঃ সাইফুল ইসলাম

Tags:

সম্পর্কিত খবর :