সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

বগুড়াবাসী পাচ্ছেন আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি

উত্তরবঙ্গের মানুষের যোগাযোগ সহজ করতে ও এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার এবং কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এসময় সঙ্গে ছিলেন তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরিদর্শন শেষে বক্তব্যে মাননীয় মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময়। পরিদর্শনকালে মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা বগুড়া পরিদর্শনে এসেছি। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। বগুড়াবাসী সত্যিই ভাগ্যবান। মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে।’
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। একইসঙ্গে কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্যসহ রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আঞ্চলিক উন্নয়নের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগুড়া বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।
এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান আশা প্রকাশ করে বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতাও আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে বগুড়া এয়ারফিল্ড সামরিক ও বেসামরিক উভয় বিমান চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দ্রুততম সময়ে বাণিজ্যিক বিমান চলাচল চালুর লক্ষ্যে বেবিচক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং বাংলাদেশ বিমান বাহিনী এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।
জানা গেছে, ১৯৯৫ সালে বিএনপি সরকার আমলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কের পাশে ১০৯ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণ করে বিমানবন্দর স্থাপনের জন্য ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন, কর্মকর্তাদের আবাসিক ভবন, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হলেও দুই যুগ পার হলেও সেখানে বিমান চলাচল শুরু হয়নি। দীর্ঘদিন পর এ প্রকল্প বাস্তবায়নের নতুন উদ্যোগে আশাবাদী হয়ে উঠেছেন বগুড়াবাসী।
তারা মনে করছেন, এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে এক নতুন যুগের সূচনা হবে।

Tags:

সম্পর্কিত খবর :