সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, যুক্ত হলো নতুন বিস্তীর্ণ এলাকা

সরকার আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেছে। নতুন এই সিটি করপোরেশনের আওতায় বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন সিটির সীমানাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নতুন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো নিশিন্দারা ইউনিয়ন, রাজাপুর ইউনিয়নের অংশবিশেষ, শাখারিয়া ইউনিয়ন, আশেকপুর ইউনিয়ন, মাদলা ইউনিয়নের অংশবিশেষ, মাঝিড়া ইউনিয়ন, সাবগ্রাম ইউনিয়নের অংশবিশেষ, ফাঁপোড় ইউনিয়ন ও এরুলিয়া ইউনিয়ন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিষয়ে মতামত আহ্বান করতে বগুড়া জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে জেলা প্রশাসক স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় কার্যক্রম ও মতামত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের পক্ষে সুপারিশ করা হয়।
সরকার জেলা প্রশাসকের প্রতিবেদন পর্যালোচনা ও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন সিটি কর্পোরেশন গঠনের ফলে বগুড়া অঞ্চলের নাগরিক সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক যোগাযোগ ও নগর পরিকল্পনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :