সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন মডেল-অভিনেত্রী মোমিনা ইকবাল

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (MPA) সাকিব চাধারের বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল। গত ২২ মে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন এ অভিনেত্রী।

সংবাদমাধ্যম অনুযায়ী, এ তারকা লাহোরের চুং থানায় দায়েরকৃত এফআইআরে অভিযোগ করেছেন, ওই আইনপ্রণেতা তাকে ও তার হবু স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন।

মোমিনা ইকবাল দাবি করেছেন, এমপিএ সাকিব আগে থেকেই দুই নারীকে বিয়ে করেছেন জানতে পেরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অশালীন ভাষা ব্যবহার করে আসছেন তিনি।

এ মডেল অভিযোগ করেছেন, প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর তাকে ব্ল্যাকমেল করা শুরু করেন এমপিএ। অভিযোগে তার হোয়াটসঅ্যাপ বার্তা এবং ভিডিও কলের কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি মোমিনা ইকবালের বোনের ফোনেও এ ধরনের হুমকিমূলক বার্তা দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ তারকা তার আইনজীবীদের সঙ্গে চুং থানায় গিয়ে স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ফাহিম ইমদাদকে অবহিত করেছেন বিষয়টি।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, মোমিনা ও সাকিব সম্পর্কিত মামলায় ‘ব্যক্তিগত তথ্য’ সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি প্রদান করা হলে কঠোর ও আপোসহীন ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২২ মে এক্স-এ দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি একটি ব্যক্তিগত ব্যাপার। এর সমাধান কঠোরভাবে আইন অনুযায়ী করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :