সাম্প্রতিক
কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে রুহিয়া ও ভুল্লি উপজেলা হওয়ায় সৃষ্টি হয়েছে নতুন সুযোগ: নিজস্ব সংস্কৃতি ও নেতৃত্ব গড়ে তুললেই এগিয়ে যাবে রুহিয়া ও ভুল্লি — মির্জা ফখরুল সদরপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের হাওয়া শহর ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছে বগুড়া রেললাইন ও স্টেশন জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে কুয়েতের বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, একজন নিহত এবং অর্ধশতাধিক আহত

দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের হাওয়া

বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দীর্ঘ দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও বইছে আন্তর্জাতিক ক্রিকেটের হাওয়া। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি একদিনের (ওয়ানডে) ম্যাচ খেলতে বুধবার (৩ জুন) বগুড়ায় পৌঁছাবে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকালে জিম্বাবুয়ে দল স্থানীয় অভিজাত হোটেল ‘মম ইন’-এ অবস্থান করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বগুড়ায় আগমনের পর বৃহস্পতিবার সকাল নয়টায় প্রথমবারের মতো অনুশীলনে নামবে জিম্বাবুয়ে দল। ৭ জুন পর্যন্ত চলবে তাদের এই প্রস্তুতি। এদিকে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের আগামী ৬ জুন বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ৮ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দল। একদিন বিরতি দিয়ে ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর আগামী ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে সিলেটে দুটি চার দিনের ম্যাচ খেলতে।
এদিকে দীর্ঘ দিন পর বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ ঘিরে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ধাপের জরুরি সংস্কারকাজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের ড্রেসিংরুম, অফিশিয়ালদের কক্ষ ও ভিআইপি গ্যালারির পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বদলে নতুন বসানো হয়েছে। এ ছাড়া পানি ও বিদ্যুৎ সংযোগসহ ভবনের যাবতীয় সরঞ্জাম নতুন করে সচল করা হচ্ছে।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, জিম্বাবুয়ে দল আজ বগুড়ায় আসছে এবং আগামীকাল থেকে তাদের অনুশীলন শুরু হবে। ভেন্যুর প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যদিও এটি ‘এ’ দলের আন্তর্জাতিক ম্যাচ তবুও এর মাধ্যমেই আমরা আশার আলো দেখছি। আগামীতে বাজেট হলে পুরো স্টেডিয়ামের আমূল সংস্কারকাজ শুরু হতে পারে।

Tags:

সম্পর্কিত খবর :