সাম্প্রতিক
তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামালপুর জেলা ইউনিটের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে তাঁর গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামালপুর জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল হাই (১)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান (বাবু)।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :