সাম্প্রতিক
তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে মৌচাক ইউনিয়ন পরিষদের আড়াবাড়ি এলাকায় রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান
তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম.ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাজীপুর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কালিয়াকৈর উপজেলা ফুলবাড়ীয়া ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-গোয়ালবাইদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১ দশমিক ৪৬০ কিলোমিটার। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর অধীনে উপজেলার মৌচাক ইউনিয়নের এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস্ টু কাসিমপুর ইউনিয়ন বর্ডার ভায়া ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১ দশমিক ১৬০ কিলোমিটার। সড়কটির চুক্তিমূল্য – ১ কোটি ৫৯ লাখ টাকা।
এছাড়া মধ্যপাড়া ইউনিয়নের বারেক মার্কেট-শৈলাখালী ভায়া কুশলনাথ সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১ দশমিক ৫০০ কিলোমিটার। সড়কটির চুক্তিমূল্য হয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা।
ফুলবাড়ীয়া ইউনিয়নের আরএন্ডএইচ কে, এন বি পাড়া-বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১ কিলোমিটার। সড়কটির চুক্তিমূল্য হয়েছে ১ কোটি ১৯ লাখ টাকা।
৪টি সড়কের মোট দৈর্ঘ্য ৫ দশমিক ১২০ কিলোমিটার। এর সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

Tags:

সম্পর্কিত খবর :