সাম্প্রতিক
ঈদের নবম দিনেও যমুনা সেতুতে সাড়ে ৩ কোটি টাকার টোল আদায় গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রীগ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী সাতক্ষীরায় পুলিশ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের ভূমি অফিসে নামজারির নামে অতিরিক্ত অর্থ আদায়, একজনকে ৭ দিনের কারাদণ্ড আদালতের ছুটি বাতিল করে নজিরবিহীন দৃষ্টান্ত, রামিসা হত্যার রায়ে সংসদে আইনমন্ত্রী মাইকিং করে ছাত্রদলের ওপর আওয়ামী লীগের হামলা: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড রূপালি ইলিশের হাতছানি: নিষেধাজ্ঞা শেষে সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছে মহিপুর-আলীপুরের জেলেরা খাগড়াছড়ির দিঘীনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজদিখানে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ভূমি দখলসহ নানা অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রবিবার,৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
 সিরাজদিখানে উপজেলায় আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে পরিচিত আলী হোসেন লাবুর বিরুদ্ধে ভূমি দখল, মাদক সংশ্লিষ্টতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) উপজেলার জৈনসার ইউনিয়নে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা লাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ধরেন।
বক্তারা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলী হোসেন লাবু এলাকায় প্রভাব খাটিয়ে মানুষের জমি দখলসহ নানা অনিয়ম করে আসছিলেন। সম্প্রতি থানা ভাঙচুর ও জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে শক্তি প্রদর্শন এবং স্থানীয়দের হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
এছাড়া কাঠালতলী ঈদগাহের জমি, সরকারি কমিউনিটি ক্লিনিকের জায়গা এবং স্থানীয়দের ব্যক্তিগত সম্পত্তি দখলের অভিযোগও উত্থাপন করা হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজদিখান থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তৌহিদুজামান টিটু, তাতীদল সিরাজদিখান থানার যুগ্ম আহ্বায়ক খবির শেখ, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক খবির হাওলাদার, স্থানীয় বাসিন্দা সারওয়ার হোসেন তৌহিদ, কাঠালতলী আল-কোরআনী জামে মসজিদের সহ-সভাপতি সারওয়ার হোসেন তৌহিদ এবং জৈনসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক জোছনা বেগম।
বক্তারা অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Tags:

সম্পর্কিত খবর :