সাম্প্রতিক
শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বিশ্বকাপ শুরুর আগেই সিংহাসন ফিরে পেলো আর্জেন্টিনা অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা

শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বের মতো বাংলাদেশেও বিরাজ করছে তুমুল উন্মাদনা। একসময় আশঙ্কা ছিল, দেশের দর্শকরা হয়তো সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন না। তবে শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তার অবসান হয়েছে।
বাংলাদেশের দর্শকরা এবার ঘরে বসেই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের ম্যাচগুলো।
শুধু টেলিভিশনেই নয়, অনলাইন প্ল্যাটফর্মেও থাকছে খেলা দেখার সুযোগ। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপে মোবাইল বা স্মার্ট ডিভাইসের মাধ্যমে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ।
এছাড়া জনপ্রিয় তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোসহ বিশ্বের সেরা খেলোয়াড়দের ম্যাচ উপভোগ করা যাবে স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্সের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও।

Tags:

সম্পর্কিত খবর :