সাম্প্রতিক
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে পারবেন: স্পিকার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

বেনাপোলে যুবলীগ কর্মীর বিরুদ্ধে বাড়ি জ্বালিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরের বেনাপোলে পৈতৃক জমি দখল ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারকে বাড়ি জ্বালিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে নাসির উদ্দিন নামে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। নাসির উদ্দিন বর্তমানে ঢাকা মোহাম্মদপুর থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও নাসির উদ্দিনের বড় ভাইয়ের স্ত্রী হুর জাহান বেগম এবং তার ছেলের স্ত্রী ছায়রা খাতুন এই অভিযোগ করেন।

ভুক্তভোগীরা জানান, নাসির উদ্দিনের পিতা আমিন মোড়লের পৈতৃক সূত্রে বাংলাদেশ ও ভারতে বাড়ি ও সম্পত্তি রয়েছে। উত্তরাধিকার সূত্রে নাসির উদ্দিনরা তিন ভাই ও এক বোন। তাদের বোন মারা যাওয়ার পর তার সন্তানরা মায়ের সম্পত্তির দাবিদার। বোন ও অপর এক ভাই ভারতীয় নাগরিক হওয়ায় তারা সচরাচর বাংলাদেশে আসেন না। বর্তমানে বাংলাদেশে রহমত ও নাসির উদ্দিন অবস্থান করছেন।

পৈতৃক জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নাসির উদ্দিন তার বড় ভাই রহমতের ওপর চাপ সৃষ্টি করছেন। রহমত তার ভাইকে বোঝানোর চেষ্টা করেন যে, অন্য ভাই-বোনেরা দেশে না থাকলেও তাদের অংশের জমির মূল্য পরিশোধ করতে হবে। কিন্তু নাসির উদ্দিন তা মানতে নারাজ। উল্টো তিনি ওই জমিতে গিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

হুর জাহান বেগম ও ছায়রা খাতুন আরও অভিযোগ করেন, নাসির উদ্দিন শুধু জমির বিরোধেই সীমাবদ্ধ নন, তিনি পূর্বশত্রুতার জেরে গত ১২ তারিখ রহমতকে রাজনৈতিক মিছিলে উসকানি দেওয়ার মিথ্যা অভিযোগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছিলেন।

এ ছাড়া নাসির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি জমি দখলের চেষ্টা করলে বড় ভাই রহমত তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রহমতের ওপর নানা ষড়যন্ত্র শুরু করেন তিনি।

নাসির উদ্দিনের এমন আচরণে বেনাপোলের স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী রহমতের বাড়ির ভাড়াটিয়ারা প্রাণভয়ে এবং নিরাপত্তার অভাবে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে নাসির উদ্দিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

এ বিষয় জানতে চেয়ে নাসির উদ্দিনকে অনেক খুজা খুজি করে পাওয়া যায়নি।

 

Tags:

সম্পর্কিত খবর :