সাম্প্রতিক
বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে পারবেন: স্পিকার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চালাকচর কলা বাজার সংলগ্ন এলাকায় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে দুই যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অদ্য ১৭/০৬/২০২৬ তারিখ পরিচালিত এ অভিযানে সুমন (৩৫), পিতা: হেলাল উদ্দিন, গ্রাম: বীরআহাম্মদপুর, ইউনিয়ন: খিদিরপুর এবং রিপন (২৮), পিতা: মিয়াজ উদ্দিন, গ্রাম: চালাকচর, উপজেলা মনোহরদী  ইয়াবা সেবন করে জনসাধারণের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার সময় হাতেনাতে আটক করা হয়।
আটকের পর তারা তাদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৪ (চার) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
অভিযানে মনোহরদী থানার এসআই বিল্লালসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াল থাবা নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও একান্ত প্রয়োজন।

Tags:

সম্পর্কিত খবর :