সাম্প্রতিক
বাসন থানার বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁশ দিয়ে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস সনদ মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের কারাদণ্ড রাজশাহীর নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন জাকির সহ যুবলীগ ছাত্রলীগের চার নেতাকে আদালতে প্রেরণ ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরের পূবাইলে অটো গ্রিন অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০মিনিটের দিকে নগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত গ্রিন অয়েল কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুর ২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়াও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে এই কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল। সে সময় কারখানায় পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হতো। ঘটনার পর কারখানার নাম পরিবর্তন করে অটো গ্রিন অয়েল কোম্পানি নামকরণ করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :