সাম্প্রতিক
সরকারি চাল আত্মসাৎ, ৪২ বছর পরে মিলারের ১০বছর কারাদণ্ড লোহাগড়ায় অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল বাসন থানার বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁশ দিয়ে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস সনদ মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের কারাদণ্ড রাজশাহীর নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন

বাসন থানার বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও কথিত ছিনতাইকারী মোঃ নুর নবী ওরফে খোকা বাবু (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত সোলাইমানের ছেলে। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা (বুড়ির মোড়) এলাকায় বসবাস করতেন।
এছাড়া জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় মোঃ কাওছার হোসেন (২১)-কে গ্রেফতার করা হয়। তিনি মোঃ ইয়াছিন আলী ও হোসনে আরা খাতুনের ছেলে। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কাচকিপাড়া এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর সদর এলাকার সালনা করিমনগরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, বাসন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ যোগদানের পর থেকে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ছিনতাই, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হওয়ায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তারা মনে করছেন

Tags:

সম্পর্কিত খবর :