সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

টানা ভারি বৃষ্টিতে মুক্তমুক্তাগাছা পৌর শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরে টানা ভারি বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত অবিরাম বর্ষণের ফলে পৌর শহরের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকার নিচু অংশে হাঁটুসমান পানি জমে যায়। অনেক বাড়িঘর ও দোকানপাটে বৃষ্টির পানি ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারেনি। ফলে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তারা দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Tags:

সম্পর্কিত খবর :