সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে

 বিবাহ বিচ্ছেদের পরেও সংবাদ সম্মেলনের মাধ্যমে সাবেক স্বামী কর্তৃক হেয় প্রতিপন্ন হচ্ছেন কলেজ শিক্ষিকা। মানসিকভাবে বিপর্যস্ত করে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার(১১ জুলাই)  ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পাল্টা সংবাদ সম্মেলন করে  এমন অভিযোগে করেন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা নারগিস খাতুন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজ শিক্ষিকা নারগিস খাতুন বলেন, “আমার ভাবতেও অবাক লাগে মানুষ কিভাবে এতটা কৌশল অবলম্বন করে কারো ক্ষতি করতে পারে! আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এটা জানার পরে যে, আমার সাবেক স্বামী বাদশা ফয়সালকে আমার আরেক সাবেক স্বামী হুময়ুন কবির ই ঠিক করেেিলা আমাকে বিয়ে করার জন্যে। আর এটা সে করেছে সম্পুর্ণ পরিকল্পিতভাবে, যেনো আমাকে নিয়ে নানা নোংড়া অভিযোগ সে দাঁড় করাতে পারে।  আমার সাবেক স্বামী বাদশা ফয়সাল যেদিন আমাকে শারিরিক নির্যাত করে তখন সে বুক ফুলিয়ে কথা গুলো বলছিলো। এটা জানার পরে আমারো বেঁচে থাকার শক্তি আমি হারিয়ে ফেলছি। এ ধরনের মানুষরুপি কীটদের সর্বোচ্চ শ^াস্তি হওয়া উচিৎ। নাহলে অসহায় নারীরা এদের নানা অপকর্মের গবেষণার খোরাক হয়ে যাবে”।
সম্প্রতি ৮ জুলাই এই শিক্ষিকার বিরুদ্ধে বিয়ের তথ্য গোপন করা, বহু বিবাহ, অর্থ আত্মসাৎ, প্রতারণা সহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তার সাবেক স্বামী হুমায়ুন কবির। সে সংবাদ সম্মেলনের সমস্ত তথ্যকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন এই শিক্ষিকা।

Tags:

সম্পর্কিত খবর :