সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

কুষ্টিয়ায় নষ্ট ও পঁচা খেজুর বিক্রয়ের অপরাধে জরিমানা

কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় নষ্ট ও পঁচা খেজুর বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হয়।
১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর- মাহে রমজান উপলক্ষে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযানে অন্তর্ভুক্ত ছিলো কাঁচাবাজার, হোটেল, মিষ্টির দোকান, মুদির দোকান এবং পাইকারি ও খুচরা বিক্রেতা।

চলমান মনিটরিংয়ে মুদি পন্যের স্টক রেজিস্টার, ক্রয়-বিক্রয় ভাউচার এবং মূল্য তালিকা যাচাই করা হয়। অভিযানে নষ্ট ও পঁচা খেজুর বিক্রয় করা ও বিক্রয়ের জন্য সংরক্ষণের অপরাধে মেসার্স পল্লী এন্টার প্রাইজ’কে ৭ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৩৫ কেজি নষ্ট ও পঁচা খেজুর জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়াও রমজান মাসকে সামনে রেখে মুদি ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা এবং মজুদ না করা। খাদ্য ব্যবসায়ীদের মিষ্টিসহ অন্যান্য খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রং, হাইড্রোজ যেন মিশ্রণ না করেন সেই পরামর্শও প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে নিরাপত্তা বিধান করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। মাহে রমজান মাস জুড়েই ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :