গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ফিটনেসবিহীন ‘দশমিনা এক্সপ্রেস’ বাসের দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ অনিয়মের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমার নাম ব্যবহার করে অনিয়ম-অপকর্ম করে পার পাবার সুযোগ নাই। দশমিনা এক্সপ্রেস নামে গলাচিপা, দশমিনা, বাউফলে রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেস বিহীন গাড়িপরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ক্ষতি গ্রস্তরা তাদের বিরুদ্ধে মামলা করুন। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।

বরং মামলা করলে আপনাদের সব ধরণের সহযোগিতা করা হবে।’

অপর এক পোস্টে তিনি লিখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত তিন দিন ধরে আমার ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *