বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে ৩ মাসের জন্য অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর ৯বি(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ৯ আগস্ট ২০২৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাস মেয়াদে এ কমিটি গঠন করা হয়।

সার্কুলারে কমিটিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্যসহ মোট ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মোঃ মুজিবুর রশিদ, সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকি,সদস্যরা হলেন কাজী নিরুতাজ বেগম, ম্যা ম্যা নু, রাজুময় তংচংগ্যা,মোহাম্মদ ইসহাক, থুইমংপ্রু,পাইনুচিং,এডভোকেট মোরশেদ আলম,তরুণ কান্তি দাশ।

সার্কুলারে বলা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে।

সার্কুলারটিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *