সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

,
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বহরপুর বাজার ও বালিয়াকান্দি বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানকালে ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকানগুলোতে পণ্যের মান, সামগ্রিক পরিবেশ এবং ক্রয় রসিদ যাচাই করা হয়। এ সময় অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি দোকানদারদের সচেতন ও সতর্ক করা হয়।
বাজারে উপস্থিত ক্রেতারা জানান, “পবিত্র মাহে রমজানে বাজারের পণ্যের মান ও দাম নিয়ে অনেক সময় উদ্বেগ থাকে। এ ধরনের অভিযান নিয়মিত হলে সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে থাকব।”

Tags:

সম্পর্কিত খবর :