সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল করেছে ছাত্রদল। দেশনেত্রী বেগম জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বাদ যোহর শহরের মফিজ পাগলার মোড় এলাকার জামে মসজিদ বাইতুল্লাহ ইসলামিক সেন্টারে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করে জেলা ছাত্রদল। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, দলের নেতাকর্মী, দেশ জাতির শান্তি, সমৃদ্ধিসহ কল্যাণ প্রার্থনা করেন মুসল্লিরা।
মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদসহ ছাত্রদলের ২৮ ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা।
উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদল সভাপতি এসএম রাঙা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব হোসেন সোহাগ, সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাওসার হাবিব শাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসেন, ধুনট উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলম হাসান, যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম মিলন, শাজাহানপুর উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, সহ সভাপতি ইমতিয়াজ পায়েল, কাহালু উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।




