সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

মান্দায় নবনির্বাচিত এমপি ডা.টিপুর সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. টিপু বলেন, মান্দার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিক হতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আহ্বান জানান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, তথ্য আপা সিরাজুম মুনিরাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। আন্তরিক ও ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

Tags:

সম্পর্কিত খবর :