জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার থেকে বিন্নিপাড়া সড়কের বিন্নিপাড়া চারমাথা মোড় এলাকায় মাঠের মাঝখানে কাঁচা রাস্তার ওপর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমে বুধবার (২ সেপ্টেম্বর) কালাই থানাধীন মাত্রাই বাজারস্থ কুলি শ্রমিক অফিসের সামনে অভিযান চালিয়ে অটোভ্যানটি উদ্ধার করে। একই সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কালাই উপজেলার হিমাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিফ্রলের ছেলে মো. হারুন ওরফে মোখলেস (৪৫), মৃত সাইদুল ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (৩০) ও মো. দেলদার হোসেনের ছেলে মো. শাহারুল ইসলাম (২৮)।এ ঘটনায় পাঁচবিবি থানায় ৩৯৪ ধারায় মামলা হয়েছে।
পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই: চারজন গ্রেপ্তার, উদ্ধার যান
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
বর্ষায় পদ্মফুলে ভরে ওঠে তাড়াশের বাঘমারা বিল, বাড়ছে দর্শনার্থী
September 4, 2026
গাইবান্ধায় একই দিনে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০
September 4, 2026
গাইবান্ধায় একই দিনে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০
September 4, 2026
বাবুগঞ্জ উপজেলা নির্বাচন: বিএনপির মনোনয়ন দৌড়ে ৩ হেভিওয়েট নেতা
September 4, 2026
খালের বুকে দেড়’শ বছরের ঐতিহ্য নৌকার হাট
September 4, 2026
পূর্ণবাসন ছাড়া উচ্ছেদে ক্ষোপ: হাজী মাজার বস্তিবাসীর মহাসড়ক অবরোধ
September 4, 2026
লাউ ধরার আগেই রাতের আঁধারে কেটে দেওয়া হলো সব গাছ, দিশাহারা কৃষক পরিবার
September 4, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হাজির মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
September 4, 2026
গাজীপুরের টঙ্গীতে হাজির মাজার বস্তি উচ্ছেদ ও বস্তিঘর ভেঙে গুঁড়িয়ে

বর্ষায় পদ্মফুলে ভরে ওঠে তাড়াশের বাঘমারা বিল, বাড়ছে দর্শনার্থী
September 4, 2026
বর্ষা মৌসুমে পদ্মফুলে ভরে উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের

গাইবান্ধায় একই দিনে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০
September 4, 2026
গাইবান্ধায় একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং
গাইবান্ধায় একই দিনে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০
September 4, 2026
গাইবান্ধায় একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন: বিএনপির মনোনয়ন দৌড়ে ৩ হেভিওয়েট নেতা
September 4, 2026
আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থী