“রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় দুর্নীতি-অনিয়ম হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়ম রয়েছে । শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন”বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এসব কথা বলেন।
কুড়িগ্রামকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “কুড়িগ্রাম জেলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে কোনো অবহেলা থাকবে না। কুড়িগ্রাম যেহেতু একটি পশ্চাৎপদ জেলা এবং এখানকার বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তাই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিও আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।”
কুড়িগ্রামে বালু গবেষণাগার স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, “কুড়িগ্রাম জেলায় বালু গবেষণাকেন্দ্র হোক-এ জন্য আমিও চেষ্টা করে যাব।”
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চলমান রয়েছে। এখানে কারিগরি সমীক্ষা সম্পন্ন হয়েছে। সামনের অর্থবছরে আমরা কাজ শুরু করতে পারব।”
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবনের নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধনের পর মন্ত্রী কুড়িগ্রাম শহরের উদ্দেশে রওনা দেন। বিকেল ৩টায় শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদ শিশু পার্ক এবং বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া তিনি বিকেল ৫টায় লালমনিরহাটের বড়বাড়িতে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।#
দুর্নীতি-অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
প্রথমবারের মতো লটারিতে সাবরেজিস্ট্রার বদলি
October 6, 2026
অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?
October 5, 2026
কথা বলা বন্ধ করায় প্রেমিকার বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক!
October 5, 2026
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক
October 5, 2026
চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
October 5, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

‘বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো আমি জানি মিস করব’ শেষ অনুশীলনের আবেগী বার্তা মেসির
October 6, 2026
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আগে শেষ অনুশীলনও সেরে

প্রথমবারের মতো লটারিতে সাবরেজিস্ট্রার বদলি
October 6, 2026
জনমনের নেতিবাচক ধারণা থেকে বের হতে প্রথমবারের মতো শুরু হয়েছে

কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
October 5, 2026
পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে মনির নামের পটুয়াখালী

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
October 5, 2026
দুর্নীতির অভিযোগ থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?
October 5, 2026
শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী