চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম নগর পুলিশের বর্তমানে কর্মরত ও বিভিন্ন ইউনিটে বদলি হওয়া প্রায় ৭০০ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে তালিকাভুক্ত হলেও নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে একাধিকবার সমন ও পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দাপ্তরিক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। সাক্ষীদের আদালতে হাজির নিশ্চিত করতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে ‘অতীব জরুরি’ চিঠিও পাঠিয়েছে সিএমপি।
সিএমপি জানায়, এসব পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বর্তমানে কেউ চট্টগ্রামে, আবার কেউ দেশের বিভিন্ন জেলা ও সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ ও এসবিসহ বিভিন্ন ইউনিটে কর্মরত।
গত ৩ অক্টোবর দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে ১৮টি পৃথক চিঠি পাঠিয়ে নির্ধারিত তারিখে সকাল ৯টায় আদালতে হাজিরা নিশ্চিত করতে বলা হয়। চিঠিতে জানানো হয়েছে, সাক্ষীদের অনুপস্থিতি মামলার নিষ্পত্তির অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত

Scroll to Top