শেয়ার করুন

মান্দায় ১০ বছর ধরে পলাতক ৮ মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

 নওগাঁর মান্দায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পলাতক থাকা ৮টি সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইফ উদ্দিন বিশ্বাসকে (৫৫) গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শালদহ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মোঃ মজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাইফ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দায়ের হওয়া মোট ৮টি সিআর মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top