ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।
উক্ত গ্রামের মুসা মীরের গ্যারেজে গভীর রাত ২টা থেকে ৩টার মধ্যে ৮–১০ জনের একটি ডাকাত দল গ্যারেজের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্যারেজে ঘুমিয়ে থাকা মুসা মীরের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে, এলাকার গরিব ও খেটে খাওয়া অসহায় মানুষের নতুন ৬টি অটো এবং আরও ৪টি পুরোনো অটোর ব্যাটারি নিয়ে যায়।
সকালে ভুক্তভোগী অটো গাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন, ডাকাতি হওয়া গাড়ির মালিকরা বলেন -আমরা ধার দেনা করে গাড়ি কিনেছি, ঋণের টাকা পরিশোধ হওয়ার আগেই গাড়ি হারিয়ে আমরা এখন নিঃস্ব। আমরা ভাঙ্গা প্রশাসনের কাছে তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি , প্রশাসনের প্রচেষ্টায় আমরা আমাদের হারানো গাড়ি ফিরে পেতে পারি। এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ জানান -উক্ত ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




