স্ত্রীকে হত্যার দায়ে ১২ বছর আগে জেল খেটেছিলেন স্বামী, অথচ সেই ‘মৃত’ স্ত্রীকেই সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ! চাঞ্চল্যকর এই ঘটনায় বিহারের একটি পুরোনো হত্যা মামলা সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে।
২০১৪ সালে বিহারের রোহতাস জেলা থেকে হঠাৎ নিখোঁজ হন শকুন্তলা দেবী। তখন যৌতুক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন তার ভাই। এর দু’দিন পর একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর মরদেহকে শকুন্তলার বলে শনাক্ত করা হয়। এরপর স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হন স্বামী অরুণ মেহতাসহ তার পরিবারের সদস্যরা। পরে জামিন পেলেও মামলা আপস করতে পৈতৃক জমি বিক্রি করে শকুন্তলার পরিবারকে ৮ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হয় তাদের।
দীর্ঘ ১২ বছর পর সম্প্রতি শকুন্তলার শ্বশুর গোপন সূত্রে খবর পান যে, তার পুত্রবধূ ঝাড়খণ্ডে বহাল তবিয়তে বেঁচে আছেন। খবর পেয়ে পুলিশ সেখানে তদন্তে যায় এবং তাকে উদ্ধার করে। জানা যায়, সেখানে তিনি ‘কান্তি দেবী’ ছদ্মনাম নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে সংসার পেতেছিলেন।
শকুন্তলাকে ইতোমধ্যেই সাসারামের একটি আদালতে হাজির করা হয়েছে। এক যুগ পর ‘মৃত’ স্ত্রী ফিরে আসায় নির্দোষ স্বামী ও তার পরিবার অবশেষে হাঁফ ছেড়ে বেঁচেছেন। তবে পুলিশের সামনে এখন নতুন রহস্য- ২০১৪ সালে খালের ধার থেকে উদ্ধার হওয়া ওই মৃতদেহটি তবে কার ছিল?
স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে: মীর শাহে আলম
September 26, 2026
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন: প্রতিমন্ত্রী ইয়াসের খান
September 26, 2026
বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান
September 26, 2026
সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক
September 26, 2026
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
September 26, 2026
একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক
September 26, 2026
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ
September 26, 2026
চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
September 26, 2026
রিয়াদে হামলার চেষ্টা হুতির, ২ ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির
September 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

ন্যায় বিচার নিশ্চিতে শিশু রামিসার বাবাকে অ্যাটর্নি জেনারেলের আশ্বাস
September 26, 2026
ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া মিরপুরের শিশু রামিসা আক্তারের

‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে: মীর শাহে আলম
September 26, 2026
রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম পর্যবেক্ষণ করে

হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন: প্রতিমন্ত্রী ইয়াসের খান
September 26, 2026
‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন’—বিরোধী শক্তির উদ্দেশে এমন

বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান
September 26, 2026
স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, বাংলাদেশ-জাপানের ভ্রাতৃত্বের বন্ধন

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক
September 26, 2026
সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও