বাংলাদেশ পুলিশের(TDS)প্রধান হলেন নবীনগরের সন্তান ডিআইজি হাবিবুর রহমান খাঁন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের(খাঁন বাড়ীর)কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) হাবিবুর রহমান খাঁন বাংলাদেশ পুলিশের ট্রাফিক ও ড্রাইভিং স্কুল(টিডিএস)প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়।এর আগে ডিআইজি হাবিবুর রহমান খাঁন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন/অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন।তিনি ১৮ তম বিসিএস ব্যাচে (পুলিশ ক্যাডার) সহকারি পুলিশ সুপার হিসেবে চাকুরীতে যোগদান করেন,চাকুরী জীবনে বেশ সুনামের সাথে জেলা পুলিশ সুপার, এডিশনাল ডিআইজি, ডিআইজি পদমর্যাদায় বিভিন্ন ইউনিটে সততা,নিষ্ঠা,পেশাদারিত্বের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করেছেন।এছাড়াও তিনি ইউএন মিশনে একাধিকবার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম অর্জন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাছিরাবাদ গ্রামের (খাঁন বাড়ীর) সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন ডিআইজি হাবিবুর রহমান খাঁন। উনার পিতা মরহুম আব্দুর রহমান খাঁন স্বাধীনতা পূর্বকালে পুলিশ কর্মকর্তা ও মাতা মরহুমা সুফিয়া বেগম একজন গৃহিণী ছিলেন।
ব্যক্তি জীবনে তিনি ১ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক।এছাড়াও হাবিবুর রহমান খানের স্ত্রী ডাঃ ফারহানা হক খাঁন চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। হাবিবুর রহমান খাঁন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর কর্মকর্তা,কর্মচারী,পুলিশ সদস্য সহ সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top