সাম্প্রতিক
মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১ বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ আর রক্তাক্ত সন্তান কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮ চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা প্রশাসন ও RAB এর ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয়

পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার

 শহরের প্রধান বাণিজ্যিক এলাকা

 বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের

অভিযান পরিচালনা করেছে

জেলা প্রশাসন ও র‍্যাব।

সোমবার বিকেলে শহরের বাজারঘাটা ও বড়বাজার এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ব্যবসায়িক নথিপত্রে

সামান্য ত্রুটি পাওয়ায় আরও কয়েকটি

 দোকান মালিককে কঠোরভাবে

 সতর্ক করা হয়।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন।

এসময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয়

এবং প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে

বিক্রয়মূল্যের সামঞ্জস্য আছে কি না

তা খতিয়ে দেখা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মো. মাহমুদুর রহমান সায়েম বলেন,

“পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে

আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে।”

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,

 “বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম

বাড়াতে না পারে, সে বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি।”

অভিযানে র‍্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম

চলমান থাকবে ।

Tags:

সম্পর্কিত খবর :