নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) বিকেলে মান্দা থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কুমার বিশ্বজিৎ সরকার।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) বিজন কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মলয় কুমার ঘোষ, মণ্ডপ কমিটির সভাপতি সুকমল চন্দ্র দাস, তৃপ্তিশ কুমার মণ্ডল ও অনুপ কুমার কুণ্ডু।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে যেন সবাই পূজা উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিমা বিসর্জনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মান্দায় ১২৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মতবিনিময়
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় শেষ পর্যন্ত খুন হলো স্বামী
October 12, 2026
ভারতের জন্মদিনে মায়ের দেয়া উপহারের গাড়িতে ঝরল ৩ প্রাণ
October 12, 2026
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির ছেলে
October 12, 2026
‘লোকটা চুয়েটের ভিসি নাকি ছাত্রদলের সভাপতি’-প্রশ্ন সারজিসের
October 12, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
October 12, 2026
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় শেষ পর্যন্ত খুন হলো স্বামী
October 12, 2026
সিলেট নগরে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন

চিকিৎসকের অবহেলায় স্ত্রীর মৃত্যু, ‘মামলা করবেন না’ শর্তে টাকা নেন স্বামী
October 12, 2026
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানেই সিজারের সময় নার্স বীথি আক্তারের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে
October 12, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও এম.কম—দুই পরীক্ষাতেই প্রথম

ভারতের জন্মদিনে মায়ের দেয়া উপহারের গাড়িতে ঝরল ৩ প্রাণ
October 12, 2026
ভারতের কেরালার কোচির কাছে ১৯ বছর বয়সী এক তরুণের বেপরোয়া