মাত্র ১৩ মাসে কোরআনের হাফেজ হলেন সিলেটের ১০ বছরের নাঈম

এবার মাত্র ১৩ মাসে কোরআনে কারিমের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন ১০ বছরের কিশোর মুহাম্মদ নাঈম আহমদ। সিলেটের কানাইঘাট উপজেলার চতুল-সরুফৌদ গ্রামের এই কিশোরের অসাধারণ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। তার এ অর্জন ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

গতকাল রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় মাদরাসার শিক্ষকের কাছে পবিত্র কোরআনের শেষ সবক শোনায় সে। এর মধ্য দিয়ে তার হেফজ সম্পন্ন হয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার হেফজ সম্পন্ন হওয়ার ঘোষণা প্রদান করে।

নাঈম যমুনা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান নুরুল ইসলাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী।

প্রয়াত শফিক আহমদ ও মরিয়ম বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট নাঈম। পিতৃহীন এই শিশুর জীবনে নানা প্রতিকূলতা থাকলেও অধ্যবসায়, নিজের ইচ্ছাশক্তি ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে সম্পন্ন করেছে পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ হেফজ।

জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগে অধ্যয়নকালে মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে নাঈম। অল্প বয়সে এত কম সময়ে তার এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

এআর

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top