ভারতের জন্মদিনে মায়ের দেয়া উপহারের গাড়িতে ঝরল ৩ প্রাণ

ভারতের কেরালার কোচির কাছে ১৯ বছর বয়সী এক তরুণের বেপরোয়া গতির মিনি কুপারের ধাক্কায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার ঠিক পর পরই ওই তরুণের মায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি ছেলেকে বিলাসবহুল গাড়িটি জন্মদিনের উপহার হিসেবে কিনে দেওয়ার কথা জানাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে এনাকুলাম জেলার নেদুম্বাসেরি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সুহাইল সজীব নামের এই তরুণ মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে একটি স্কুটারকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। স্কুটারে দেবিকা (২১), গোপিকা (২২) এবং ইজাজ (২১)
নামের তিন শিক্ষার্থী ছিলেন, যারা বিমানবন্দর এলাকার দিকে যাচ্ছিলেন। ধাক্কার জেরে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন এবং গাড়িটি স্কুটারটিকে প্রায় ১০০ মিটার ছেঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই দেবিকা ও গোপিকার মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান ইজাজ।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সুহাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে অপরাধমূলক প্রাণহানির মামলা দায়ের করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুহাইলের মা মালয়ালম ভাষায় কথা বলছেন এবং জানাচ্ছেন যে ছেলে দীর্ঘদিন ধরে এই গাড়িটি চাইছিল। ছেলের ইচ্ছা পূরণ করতে পেরে পরিবার আনন্দিত এবং জন্মদিনের উপহার হিসেবে তিনি গাড়িটি কিনে দিয়েছেন।
এদিকে, পুলিশের হাতে সুহাইলের এমন কিছু ভিডিও এসেছে যেখানে তাকে ঘণ্টায় ২০০ কিলোমিটারেরও বেশি গতিতে গাড়ি চালাতে দেখা গেছে। দুর্ঘটনার পর পুলিশের কাছে সুহাইলের ঔদ্ধত্যপূর্ণ মন্ত্রব্যে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর সে পুলিশকে বলে, ‘রাস্তা কিসের জন্য? গাড়ি চালানোর জন্যই তো, তাই না? এমনকি সে দম্ভভরে এও জানায় যে তার বাবা পুরো বিষয়টি সামলে নেবেন।
এই ঘটনায় কেরালার আবগারি মন্ত্রী এম লিজু কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। যোদব বার দুর্ঘটনার আগে সুহাইলকে মদ পরিবেশন করেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। কেরালায় মদ পানের বৈধ বয়স ২৩ বছর, ফলে ১৬ বছর বয়সী সুহাইলকে মদ পরিবেশন করা সম্পূর্ণ বেআইনি। পুলিশ সন্দেহ করছে, দুর্ঘটনার আগে ওই তরুণ একাধিক বার থেকে মদ পান করেছিল।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top