জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী ১১৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সক্রিয় করতে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরোজা আফসানা। এতে বক্তব্য দেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান, সরিষাবাড়ী থানার পরিদর্শক তদন্ত সিদ্দিক হোসেন, প্রমূখ।
৪০ জন গ্রাম পুলিশ সদস্য এ বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ উদ্বোধন করেন ইউ এন ও আফরোজা আফসানা।



