মধ্যনগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উৎসবমুখর উদ্বোধন: মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ

 

তারুণ্যের মেধা ও প্রতিভা বিকাশ এবং সুস্থ-সুন্দর মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ (সিজন-২)’।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এই ক্রীড়া আয়োজনের শুভ উদ্বোধন করা হয়। ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম ও সহকারী প্রধান শিক্ষক বাবু সুরঞ্জন সরকার, বংশীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, ঢুলপুষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কিবরিয়া তালুকদার এবং নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম।

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নেকবর হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি সাহেবুর আলম, সাধারণ সম্পাদক এনামুল গণি তালুকদার রুবেল ও সহ-সভাপতি সাইফুল ইসলামসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ অংশ নেন। অতিথিবৃন্দ ও ক্রীড়ামোদী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

​আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, স্থানীয় তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে তাদের মেধা ও প্রতিভার সুপ্ত বিকাশ ঘটানোই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও গঠনমূলক সমাজ গঠনে এই স্পোর্টস ইভেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​ 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top